বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে থমকে আছে গোটা বিশ্ব। তবে বর্ষবরণের উদ্যোগকে আটকে রাখতে পারেনি এই মহামারি। ইতোমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। অতিমারির ভয়কে জয় করে নিউজিল্যান্ডের রাস্তায় এখন নববর্ষের উচ্ছ্বাস বিরাজ করছে।
বর্ষবরণের উচ্ছ্বাসে অকল্যান্ডের রাস্তায় হাজারো জনতা
.jpg)
এই মহামারী করোনার মধ্যেও দেশটিতে বর্ষবরণের রীতিতে তেমন একটা পার্থক্য দেখা যাচ্ছে না। বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাত ১২টা (স্থানীয় সময়) বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় নববর্ষ উদযাপন। তবে এবার বিশ্ব প্রথম নববর্ষ পালন শুরু হয় সামোয়াতে।
.jpg)
উল্লেখ্য, ২০২০ সালে করোনার ভয়াবহ রূপ দেখেছে গোটা বিশ্ব। তাই ২০২১-র দিকে তাকিয়ে সকলে। একটাই প্রার্থনা, যেন নতুন বছর শুভ হয়। এরই মধ্যে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পেড়েছে বিশ্বে, যা নতুন উদ্বেগের কারণ। করোনার এই নতুন স্ট্রেইনের পরিবর্তিত বা মিউটেশনের উৎস কী তা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
